August 15, 2026, 6:10 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

লৌহজংয়ে সেনাবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক, বিপুল মাদক ও চোরাই মালামাল উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চোরাই মালামাল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় একটি তল্লাশি অভিযান চালানো হয়।
অভিযানকালে গোয়ালিমান্দ্রা এলাকার শরিফুল ইসলাম (২৭), মো. মুনসুর (৩৭) ও মো. আমান উল্লাহ সরদার (২১) নামে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, তিন প্যাকেট হিরোইন, ১৫০টি শনাক্তহীন মাদক (শনাক্তকরণ প্রক্রিয়াধীন), চুরিকৃত চারটি বাইসাইকেল, চারটি অটো ব্যাটারি এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৮৮৪ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী আরও জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে



ফেসবুক কর্নার