August 15, 2026, 8:01 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

শমশেরনগর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name

এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ (মৌলভীবাজার):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ নভেম্বর বিকেল ৪টায় শমশেরনগর রেলস্টেশন মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভায় সভাপতিত্ব করেন শমশেরনগর ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক হাজী জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন রিয়াজুর রহমান রিজন ও মোস্তাফিজুর রহমান রাজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরুদ আহমদ, অলি আহমদ খান, সোয়েব আহমদ ও আবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।” সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিলসহ যোগ দিলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



ফেসবুক কর্নার