August 15, 2026, 7:13 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

শিবগঞ্জে যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সাতটি দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার মোকামতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার টেপাগাড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাজিব ইসলাম (২৫), পার টেপাগাড়ী গ্রামের সাইফুল কাজীর ছেলে সুলতান মাহমুদ (১৬) এবং পার আঁচলাই গ্রামের জাফরুল ইসলামের ছেলে আবু হুরায়রা (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মোকামতলা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে অভিযানে নামে যৌথ বাহিনীর একটি টহল দল। অভিযান চলাকালে ওই তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থাকা চাপাতি, রামদা, ছুরি এবং কুঠারসহ মোট ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের যথাযথ পুলিশ পাহারায় বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। জন-নিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার