August 15, 2026, 2:26 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান নিয়ে ভারতের অবস্থান জানতে চায় ঢাকা

মোঃ ইসমাইল হোসেন

আগামী ৫ আগস্ট ভার্চুয়াল অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্টভাবে জানতে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের মাটিতে প্রকাশ্যে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছেন। এটি ইন্দো-প্যাসিফিকের অংশ।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থ রক্ষা করে হলে তার ধারাবাহিকতা থাকবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ৫ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন।



ফেসবুক কর্নার