August 15, 2026, 6:10 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় যৌথবাহিনী (সেনাবাহিনী ও বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিদয়া গ্রামের মোঃ হাবিবুর রহমান (পিতা: লিয়াকত হোসেন) আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প ও ১৭ বিজিবির যৌথ উদ্যোগে আজ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যৌথবাহিনী হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় তার বাড়ির সামনে রাখা ধানের গোলার ভেতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং ঘরের ভেতর থেকে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
পরবর্তীতে আজ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে আটককৃত আসামিকে উদ্ধারকৃত মালামালসহ শ্যামনগর থানায় ১৭ বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি রামদা ও একটি এসএস পাইপ। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার