August 15, 2026, 11:25 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

শ্যামনগর গাবুরায় সাইক্লোন শেল্টার নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

Reporter Name

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সাইক্লোন শেল্টার নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি ৯ নম্বর সোরা ইবতেদায়ী মাদ্রাসা মাঠে পৌঁছান।
পরিদর্শনকালে সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্ম সচিব মো. আব্দুল্লাহ আল-মামুন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
গাবুরা ইউনিয়নের পক্ষে স্বাগত জানান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাছুদুল আলম, ইউপি সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সচিব জানান, ঘূর্ণিঝড়–প্রবণ ও যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ এলাকার মানুষের সুরক্ষার স্বার্থে গাবুরায় একাধিক সাইক্লোন শেল্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ৯ নম্বর সোরা ইবতেদায়ী মাদ্রাসা, নেবুবুনিয়া, বড় গাবুরাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।



ফেসবুক কর্নার