August 15, 2026, 6:58 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

শ্রীরামকৃষ্ণ নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

 

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম (২৮) ওরফে বাবু নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হামিদুল ইসলাম উপজেলার পশ্চিম সাদুল্যা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার জাবেদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। মরদেহের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। এছাড়া বাম পায়ের বুড়ো আঙুলেও আঘাতের চিহ্ন দেখা গেছে। এসব আঘাতের কারণে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করলেও নিহতের পরিবারের দাবি, হামিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।

উলিপুর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার