August 15, 2026, 1:19 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

সব রেফারি আর্জেন্টাইন, চলতি বিশ্বকাপে এমন ঘটনা এটাই প্রথম

ইসমাইল হোসেন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো ও ফ্রান্সের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। এই ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার প্রধান রেফারি ফাকুন্দো তেলো। তার সঙ্গে দায়িত্ব পালন করা প্যানেলের বাকিরাও আর্জেন্টাইন। প্রতিবেদন স্পোর্টস্টারের।
চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে একই দেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত সম্পূর্ণ একটি রেফারি দল দায়িত্ব পালন করবে।
নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অভিজ্ঞ কর্মকর্তাদের দায়িত্ব দেয়ার যে নীতি ফিফা অনুসরণ করে আসছে, তেলোর নিয়োগ সেই ধারাবাহিকতারই অংশ। এর আগে কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি। ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপে মরক্কোর একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই আর্জেন্টাইন রেফারি।
ফাকুন্দো তেলোর সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও এরেরা, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্তিয়ান নাভারো।
মরক্কো–ফ্রান্স কোয়ার্টার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা:
প্রধান রেফারি: ফাকুন্দো তেলো (আর্জেন্টিনা)
সহকারী রেফারি ১: হুয়ান পাবলো বেলাত্তি (আর্জেন্টিনা)
সহকারী রেফারি ২: গ্যাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
চতুর্থ কর্মকর্তা: দারিও এরেরা (আর্জেন্টিনা)
রিজার্ভ সহকারী রেফারি: ক্রিস্তিয়ান নাভারো (আর্জেন্টিনা)



ফেসবুক কর্নার