August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

সরকারি কাজে বাধার মামলায় যুবসংহতির সাবেক নেতা গ্রেপ্তার

ফজলে রাব্বি পাপপু নবীনগর প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবসংহতির নবীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন মাঝিকাড়া গ্রামের জীবন বেপারির ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়াদুদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দায়িত্ব পালনকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কাজে বাধা দেওয়া, তাদের ওপর হামলা চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই মামলার ভিত্তিতেই মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া স্থানীয় সূত্রের দাবি, তার বিরুদ্ধে অতীতেও সাংবাদিকের ওপর হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগ রয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, তার গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে এবং তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।



ফেসবুক কর্নার