August 16, 2026, 2:45 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সাতক্ষীরা ও দেবহাটা উপজেলাবাসীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

ওমর ফারুক মুকুল, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
মিরপুর-১০ ঢাকা শাহ আলী প্লাজায় রাজধানীস্থ দেবহাটা উপজেলাবাসীর উদ্যোগে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ওমর ফারুক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবজাল হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠক মইনুদ্দিন মইন, মোহাম্মদ শাহ্ আলম বাদশা, আব্দুর রহমান, তানজিম, মাসুম বিল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রবাসী দেবহাটা উপজেলাবীর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উন্নয়ন, সুশাসন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন।
সভায় প্রবাসী ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং নির্বাচনকে কেন্দ্র করে সমন্বিত কর্মকৌশলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



ফেসবুক কর্নার