August 15, 2026, 11:25 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ

Reporter Name

এস কে সিরাজ, শ্যামনগর।। সাতক্ষীরা-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে শ্যামনগর পৌরসদরে বিএনপির একাংশ বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা জানান, বিএনপির জন্মলগ্ন থেকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে রাজপথে থাকা বর্ষীয়ান নেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদের পরিবর্তে হঠাৎ রাজনীতিতে আসা একজন ব্যক্তিকে মনোনয়ন দেয়া দলীয় কর্মীদের প্রতি অবিচার। তারা কেন্দ্রীয় নেতৃত্বর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
নেতাকর্মীরা বলেন, মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদকে মনোনয়ন দিতে হবে। দাবিপূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং রাস্তা ছেড়ে ঘরে ফিরবেন না বলেও ঘোষণা দেন।



ফেসবুক কর্নার