August 15, 2026, 11:24 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ২৬ বোতল এস্কাফসহ আটক ১

অভয়নগর প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এস্কাফ সিরাপসহ হাফিজুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ অগ্রভুলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটক হাফিজুর রহমান শার্শা উপজেলার অগ্রভুলাট গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২৬ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ হাফিজুর রহমানকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার