August 15, 2026, 6:10 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

সুন্দরবনে হরিণ শিকারীদের তৎপরতা অব্যাহত, ১০০ কেজি মাংস ও বিপুল ফাঁদ জব্দ

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবনে হরিণ শিকারীদের তৎপরতা দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। সর্বশেষ খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১২ জানুয়ারি) বিকেল চারটার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির একটি দল সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে প্রায় ১০০ (এক শত) কেজি হরিণের মাংস এবং প্রায় চার হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত হরিণের মাংস ও শিকারের ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
বন ও পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকার ও বন্যপ্রাণী নিধন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তারা এ ধরনের অপরাধ দমনে নিয়মিত ও কঠোর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার