August 15, 2026, 6:55 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

স্কুলছাত্র অপহরণ: উদ্ধার, গ্রেপ্তার ৫

মাফরুদুর রহমান মুরাদ, জেলা প্রতিনিধি, পাবনা:

পাবনায় মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পাবনা সদর থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৩০ জুলাই) অপহৃত শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫)। তিনি পাবনা পৌরসভার শিবরামপুর নারিকেল বাগান সড়ক এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৩ জুলাই পারিবারিক অভিমানে ইন্দ্রজিৎ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর ২৯ জুলাই তার পরিবার পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
অভিযোগ অনুযায়ী, ২৯ জুলাই রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে দিলালপুর বেলতলা রোড এলাকায় একদল ব্যক্তি তার বহনকারী রিকশার গতিরোধ করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন—আফনান আহম্মেদ আবির (২১), রাকিব হাসান (১৯), নাজমুস সাদাত নাফি (১৯), বিশাল শেখ সাদ (২২) ও সানজিদ হাসান সুপ্ত (১৯)। তাদের মধ্যে চারজন পাবনা পৌর এলাকার এবং একজন আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশিদুল ইসলাম অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার