August 15, 2026, 6:10 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অসিত কুমার রায়। গ্রেফতারকৃত তাছলিমা আক্তার ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী।
র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে চটকাবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। হোসেন আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
অভিযানকালে তল্লাশি চালিয়ে তাছলিমা আক্তারের হেফাজত থেকে দুই কেজি গাঁজা ও ৮টি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র‌্যাব কর্মকর্তা আরও জানান, ঘটনার মূল অভিযুক্ত হোসেন আলী কৌশলে পালিয়ে যায়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানান, র‌্যাব-৬-এর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গ্রেফতার নারী আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার