August 15, 2026, 2:24 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

                নির্বাচন কোন পথে?  যুবলীগ নেতা পরিচয়ে স্বতন্ত্র প্রার্থী, মনোনয়ন ফরম সংগ্রহের পর ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার

Reporter Name

মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি)কে ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে।কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি পূর্বে শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.আব্দুল্লাহ আল মাহমুদ তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি নিজ নির্বাচনী এলাকায় ফেরার উদ্দেশ্যে রওনা হন।পরে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তার গাড়ি থামিয়ে তাকে সঙ্গে নিয়ে যান।
কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সঙ্গে থাকা মিটুল হোসেন বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার সময় নতুন বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়ি থামান এবং কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিকে নিয়ে যান। পরে তিনি জানতে পারেন তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ বলেন,কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্ত প্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল। তিনি আরও বলেন, আটক ব্যক্তি কোনো নির্বাচনী আসনের প্রার্থী কি না—সে তথ্য তাদের জানা নেই।
খোঁজ নিয়ে জানা গেছে সোমবার মাগুরা জেলায় বিভিন্ন আসনে একাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সংসদীয় আসন ৯১-৯২ (মাগুরা ১–২) এর জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে,আব্দুল মতিন ও এম.বি বাকের  মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দুই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আজ মাগুরা জেলায় মোট চারটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।



ফেসবুক কর্নার