April 29, 2026, 7:24 am
শিরোনাম :
সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার নেত্রকোনায় বিশেষ অভিযানে চোলাই মদ-গাঁজাসহ নারী গ্রেফতার

দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ঝিনাইদহ গড়ার অঙ্গীকার এমপি আবু বকরের

অতনু বিশ্বাস

  • ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর তাঁর নির্বাচনী এলাকাকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ঝিনাইদহ চক্ষু হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
    এমপি আবু বকর বলেন, “পরিবহন সেক্টর, হাট-বাজার বা সরকারি দপ্তর—কোথাও কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি সহ্য করা হবে না। সাধারণ মানুষের ভোগান্তি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
    তিনি আরও জানান, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
    সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দলমত নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
    এমপি আবু বকর বলেন, “আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই, শাসক হিসেবে নয়। কোনো অপরাধী বা চাঁদাবাজের স্থান আমার পাশে হবে না।”
    তার এ ঘোষণায় ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রগতি আসবে।



ফেসবুক কর্নার