June 26, 2026, 7:03 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

স্কুল শিক্ষিকার অশ্লীল টিকটক ভিডিও ভাইরাল !

অভয়নগর প্রতিবেদক

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক শিক্ষকের অশ্লীল টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।
আপত্তিকর অঙ্গভঙ্গি আর কুরুচিকর অশ্লীল ‘টিকটক’ ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছেন নাচোল উপজেলার বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত জাহান। 
অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের অভিযোগ, আমরা এমন শিক্ষক চাই না, যার রুচিবোধ, আচার-আচরণ সমাজের প্রচলিত শিক্ষক, শিক্ষাব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একজন শিক্ষক শুধু একাডেমিক্যালি কিছু শেখাবেন বিষয়টা এমন নয়। তার সামগ্রিক সবকিছু শিক্ষার্থীরা ফলো করে, তার কাছে থেকে পড়াশোনার বাইরেও নানা কিছু শিখে। নুসরাত জাহানের কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত জাহানের শতাধিক ভিডিও ও ছবি পাওয়া গেছে। বেশ কিছু ভিডিওতে কুরুচিকর অঙ্গভঙ্গি এবং আপত্তিকর কথাবার্তারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
 শিক্ষা অনুরাগী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত )প্রধান শিক্ষক আব্দুর রাকিব বলেন, “দুর্জন বিদ্বান হলেও তা পরিত্যাজ্য” শিক্ষকদের জন্য এটা  কলঙ্ক। সামাজিকভাবে না হলে আইনীভাবে তাকে প্রতিরোধ করা দরকার।
এ বিষয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, টিকটিক ভিডিও তৈরি করা নিয়ে আমাদেরও কোনো আপত্তি নেই। আপত্তি করছি তার কুরুচীপূর্ণ কনটেন্ট নিয়ে। যেহেতু শিক্ষকতা একটা মহান পেশা, তিনি শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষা দেবেন, সেখানে এ ধরনের একজন ব্যক্তি শিক্ষক হওয়া আসলেই বেমানান।
তবে আলোচিত শিক্ষক নুসরাত জাহানের মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল-মাহমুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে অনেকবার অশ্লীল ভিডিও ফেসবুকে ছাড়তে নিষেধ করেছি কিন্তু তিনি আমার কথায় কর্নপাত করছেন না।
নাচোল প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি আব্দুল বাসির জানান নুসরাত জাহান শিক্ষক জাতির জন্য কলঙ্ক।
এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া বলেন, ভিডিওগুলো দেখেছি। তাকে মৌখিকভাবে বলা হয়েছে এরপরও সংশোধন হননি। তাকে শোকজ করা হবে । এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে



ফেসবুক কর্নার