August 8, 2026, 6:00 am

দুর্গাপূজায় আসছে সালমার নতুন গান

অভয়নগর প্রতিবেদক

দুর্গাপূজাকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সাময়িক বিরতির পর আবারও রেকর্ডিং স্টুডিওতে ফিরে একের পর এক নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শেষ করেছেন নতুন গান ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’-এর রেকর্ডিং।

গানটির কথা ও সুর করেছেন গুরু শফি মণ্ডল এবং সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীবন। গত সপ্তাহে ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বিশ্বরঙের প্রযোজনায় শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে।

নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, গুরুজির আরেকটি গান গাওয়ার সুযোগ হয়েছে। তাঁর কথা ও সুরে গাওয়া গানগুলো সব সময়ই শ্রোতাদের ভালোবাসা পেয়েছে। আশা করছি, নতুন গানটিও সবার ভালো লাগবে।

রেকর্ডিংয়ে ফেরার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সাময়িক বিরতির পর আবারও রেকর্ডিংয়ে ফিরেছি। এই সপ্তাহেই আরও চারটি গানে কণ্ঠ দিয়েছি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে নির্মিত এই গানটি শিগগিরই প্রকাশ করা হবে



ফেসবুক কর্নার