April 29, 2026, 5:56 am
শিরোনাম :
কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার নেত্রকোনায় বিশেষ অভিযানে চোলাই মদ-গাঁজাসহ নারী গ্রেফতার দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পরে সচল ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন, স্বস্তিতে রৌমারীর জনজীবন সুনামগঞ্জে একই দিনে দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষ, আহত অন্তত ৪১ মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কয়রায় উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

অভয়নগর প্রতিবেদক
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.37395835, 0.37395835); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 54.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

উপকূলীয় উপজেলা খুলনার কয়রায় উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের গঠন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের রাইস প্রকল্পের সহযোগিতায় লিডার্স প্রকল্প অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার শারমিন আরা লিনা। এ সময় আরও বক্তব্য দেন ইয়ুথ ফর দ্য সুন্দরবন কয়রার সভাপতি নিরাপদ মুন্ডা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, লিডার্সের অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী, প্রজেক্ট অফিসার মো. শাহাজালাল, কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইন, সম্পা রানী মণ্ডলসহ উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের সদস্য দুঃখেরাম মণ্ডল, সৌমেন মুন্ডা, রমেশ কয়াল, আশিকুজ্জামান, স্বপ্না মণ্ডল ও খাদিজা সুলতানা সাথী প্রমুখ।
সভায় লিডার্সের চলমান কার্যক্রম, উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের উপবিধি প্রণয়ন, কমিটি গঠন এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষভাবে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে ফোরামের সৌজন্য সাক্ষাৎ, এলাকার জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, পরিবেশ বিষয়ক দিবস উদযাপন, প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দুর্যোগ-পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আয়োজকরা জানান, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যেই এ ফোরামের কার্যক্রম পরিচালিত হবে।



ফেসবুক কর্নার