April 29, 2026, 5:57 am
শিরোনাম :
কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার নেত্রকোনায় বিশেষ অভিযানে চোলাই মদ-গাঁজাসহ নারী গ্রেফতার দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পরে সচল ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন, স্বস্তিতে রৌমারীর জনজীবন সুনামগঞ্জে একই দিনে দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষ, আহত অন্তত ৪১ মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শ্যামনগর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন এমপি গাজী নজরুল ইসলাম

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কর্মসূচি শুরু করেছেন সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের ড্রেন ও আশপাশের সড়ক অপরিচ্ছন্ন দেখতে পেয়ে তিনি নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তার সঙ্গে উপস্থিত দলীয় নেতাকর্মীরাও এতে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম শ্যামনগর থানায় গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি শ্যামনগর থানা মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং মোনাজাতে অংশ নেন।
উপজেলা জামায়াতের স্বেচ্ছাসেবীরা এদিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জনপ্রতিনিধির এমন জনসম্পৃক্ত উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে এবং সামাজিক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে।



ফেসবুক কর্নার