April 29, 2026, 5:57 am
শিরোনাম :
কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার নেত্রকোনায় বিশেষ অভিযানে চোলাই মদ-গাঁজাসহ নারী গ্রেফতার দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পরে সচল ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন, স্বস্তিতে রৌমারীর জনজীবন সুনামগঞ্জে একই দিনে দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষ, আহত অন্তত ৪১ মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১

জনদাবির মুখে রৌমারীর শাপলা চত্বর সংস্কার শুরু

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রাণকেন্দ্র ও ঐতিহ্যের প্রতীক শাপলা চত্বরের ক্ষতিগ্রস্ত ভাস্কর্য সংস্কার কাজ শুরু হয়েছে। সম্প্রতি একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর জনদাবির মুখে পরিবহন কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সংস্কার কার্যক্রম হাতে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকা থেকে আসা ‘বিক্রমপুর এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস শাপলা চত্বর অতিক্রম করার সময় ভাস্কর্যটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ভাস্কর্যের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ দেখা দেয়। দ্রুত সংস্কারের দাবি জানান সচেতন নাগরিকরা।
এ প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে পরিবহন কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও সংস্কারের দায়িত্ব গ্রহণ করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কারিগরদের মাধ্যমে সংস্কার কাজ শুরু হয়।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, শাপলা চত্বর রৌমারীর একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এটি দীর্ঘদিন ভাঙা অবস্থায় থাকায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
পরিবহন কর্তৃপক্ষের এক প্রতিনিধি জানান, দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। জনমতের প্রতি সম্মান জানিয়ে দ্রুততম সময়ে মানসম্মতভাবে ভাস্কর্যটি আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় শাপলা চত্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কার কাজের মান বজায় রাখতে প্রশাসন তদারকি করছে।



ফেসবুক কর্নার