July 3, 2026, 5:01 am
শিরোনাম :
ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল

দ্রুত আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস এমপির, কয়রা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার বাসিন্দারা অচিরেই আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, হাসপাতালের বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধন শেষে তিনি এ আশ্বাস দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম সংসদ সদস্যকে স্বাগত জানান।
উদ্বোধন শেষে এমপি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা হাসপাতালের জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চিকিৎসাসামগ্রীর ঘাটতির বিষয় তুলে ধরেন। জবাবে সংসদ সদস্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং ফার্মেসিতে সংরক্ষিত ওষুধের গুণগতমান পর্যালোচনা করেন।
তিনি বলেন, “অবহেলিত এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। কয়রা ও পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। অতি দ্রুত এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার