July 3, 2026, 5:14 am
শিরোনাম :
বিতর্কের মুখে শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা! ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

দেবীগঞ্জে মোটরসাইকেল–নাইটকোচ সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত ২

মাইনুল ইসলাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল ও একটি নাইটকোচের সংঘর্ষে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতার শেষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দেবীগঞ্জ পৌর শহরের নতুন বন্দর এলাকার শহীদ মান্নান সড়কে এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকা-গামী একটি নাইটকোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
নিহতরা হলেন দেবীগঞ্জ পৌরসভার সিঙ্গার শোরুমের মালিক আমিরের ছোট ভাই আজাদের স্ত্রী মমতা বেগম (৩৬) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা। আহত হয়েছেন মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম (৩০) ও শিশু মোবাশ্বিরা। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা দ্রুত আহত চারজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা বেগম ও তার মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মনিরুল ইসলাম, তিনি চড়পাড়া সুন্দরদিঘী গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা নাইটকোচটি সোনাহার বাজার এলাকায় আটক করেন। পরে পুলিশ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সোনাহার বাজার কাউন্টার থেকে বাসচালক মোঃ মাহাবুলকে পুলিশ হেফাজতে নেয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার