April 28, 2026, 12:45 am
শিরোনাম :
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নতুন সংসদীয় হুইপ

অভয়নগর প্রতিবেদক

রকিবুল ইসলাম বকুলকে বাংলাদেশ জাতীয় সংসদ-এর নতুন সংসদীয় হুইপ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
সরকারি দলের এই অভিজ্ঞ নেতার নিয়োগে খুলনাবাসীসহ দেশবাসীর মধ্যে আনন্দের সাড়া পড়েছে। খুলনা-৩ আসন থেকে নির্বাচিত এই জনপ্রিয় সংসদ সদস্যের সংসদীয় হুইপ হিসেবে দায়িত্বপ্রাপ্তি স্থানীয়দের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত। এখন সংসদীয় হুইপের দায়িত্বে থেকে তিনি জাতীয় পর্যায়েও সক্রিয় ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সংসদীয় হুইপ হিসেবে তাঁর মূল দায়িত্ব হবে সংসদের কার্যক্রম সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও গতিশীলভাবে পরিচালনায় সহায়তা করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা সংসদের আইন প্রণয়ন ও বিতর্ক প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ করে তুলতে পারে।
নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর খুলনা-৩ আসনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে। নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেছেন।
দায়িত্ব পেয়ে রকিবুল ইসলাম বকুল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি তাঁর জন্য একটি বড় দায়িত্ব। খুলনা-৩ এর মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি সংসদকে গণতান্ত্রিক চর্চার আদর্শ ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে কাজ করবেন এবং দেশের উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।
খুলনার এই কৃতি সন্তানের নতুন দায়িত্বে সাফল্য কামনা করে দেশবাসী আশা করছে, তাঁর নেতৃত্বে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।



ফেসবুক কর্নার