March 7, 2026, 5:34 am
শিরোনাম :
জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের আজ ঐতিহাসিক ৭ মার্চ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ হরমুজ প্রণালি: বিশ্ব অর্থনীতির ধমনীতে ইরানের সতর্কবার্তা কক্সবাজারে  তরুণীকে ধর্ষণ আটক ৩  এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

তাড়াশে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাট্টরা গ্রামে এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে একজনকে আটক করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন নওগাঁ ইউনিয়নের ভাট্টরা গ্রামের মৃত হাজী মহিউদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (৫২)। অভিযানকালে তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার