March 7, 2026, 5:33 am
শিরোনাম :
আজ ঐতিহাসিক ৭ মার্চ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ হরমুজ প্রণালি: বিশ্ব অর্থনীতির ধমনীতে ইরানের সতর্কবার্তা কক্সবাজারে  তরুণীকে ধর্ষণ আটক ৩  এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন

গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারে ‘ফাটা গার্ডার’ বসানোর অভিযোগে উদ্বেগ

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের ৩৫ নম্বর পিলারে ফাটা গার্ডার উঠানো হচ্ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। সোমবার (২ মার্চ) সকালে চারমাথা এলাকা থেকে তোলা একটি ছবিকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোয় যদি ফাটা বা ত্রুটিপূর্ণ গার্ডার বসানো হয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জননিরাপত্তার স্বার্থে এ ধরনের উপকরণ কোনোভাবেই স্থাপন করা উচিত নয় বলে তারা মন্তব্য করেন।
তাদের দাবি, গার্ডারটি স্থাপনের আগে প্রকৌশলগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে প্রকল্প-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনে ত্রুটিপূর্ণ উপকরণ অপসারণ এবং নিরাপদ নির্মাণকাজ নিশ্চিত করা হোক। একই সঙ্গে তারা জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার