March 6, 2026, 9:10 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

নান্দাইলে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা, ঠিকাদারের বিরুদ্ধে কাজ বন্ধের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের চরপাড়া গ্রামে প্রবাসী আল-আমিনের নির্মাণাধীন বাড়ির কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার হৃদয় মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে উপার্জিত অর্থে নিজ গ্রামে একটি আবাসিক বাড়ি নির্মাণের উদ্যোগ নেন আল-আমিন। এজন্য তিনি একই ইউনিয়নের অন্তর্ভুক্ত পাশের গ্রাম বিরাশীর বাসিন্দা হৃদয় মিয়ার সঙ্গে চুক্তি করে কাজ শুরু করেন। প্রাথমিক পর্যায়ের কিছু কাজ সম্পন্ন হলেও হঠাৎ ঠিকাদার নির্মাণকাজ বন্ধ করে দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালীর মদদে বিভিন্নভাবে কাজ ব্যাহত করা হচ্ছে। কখনো শ্রমিকদের নিরুৎসাহিত করা, কখনো নির্মাণসামগ্রী আনায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাজ স্থবির রাখা হয়েছে।
প্রবাসী আল-আমিনের পিতা হেলাল উদ্দিন বলেন, “বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে আমার ছেলে গ্রামের বাড়িতে একটি স্থায়ী ঠিকানা গড়তে চেয়েছিল। হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপে রয়েছি। বিষয়টির সুষ্ঠু সমাধান চাই।”
অভিযুক্ত ঠিকাদার হৃদয় মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে সামাজিক বিরোধের আশঙ্কা রয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করবে।



ফেসবুক কর্নার