March 6, 2026, 7:22 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে বিয়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব ঘোষ মুকুন্দ মধুসূদনপুর গ্রামের দুলাল ঘোষের ছেলে ও দুই সন্তানের জনক। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো সকালবেলা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে স্থানীয় একটি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত প্রক্রিয়া শেষে পারিবারিক সিদ্ধান্তে মরদেহ শ্রীধরকাটি শ্মশানে দাহ করা হয়েছে।
হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার