April 27, 2026, 8:08 pm
শিরোনাম :
ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক

মাগুরার মঘী ইউনিয়নে ভাবনহাটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

অভয়নগর প্রতিবেদক

মাগুরা সদর উপজেলার ভাবনহাটি-টিওরখালি সড়কে ফটকী নদীর ওপর ১৫০ দশমিক ২০ মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিতব্য এ সেতুর ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৭৫ লাখ টাকা। প্রকল্পের কাজ শুরু হয়েছে ১ সেপ্টেম্বর ২০২৪ সালে এবং ১ মার্চ ২০২৭ সালের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সংসদ সদস্য স্থানীয় ভূমি মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কিছু ভূমি-সংক্রান্ত জটিলতার বিষয় উঠে এলে তিনি সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান।
উল্লেখ্য, ফটকী নদীর তীরে অবস্থিত প্রাচীন ভাবনহাটি বাজার একসময় এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। নদীপথে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসা-যাওয়া করতেন। তবে নদীর ওপর সেতু না থাকায় যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। বিশেষ করে এপারের বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা যাতায়াতে সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন।
স্থানীয়দের আশা, সেতুটি নির্মিত হলে শিক্ষার্থীদের চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে মৃতপ্রায় ভাবনহাটি বাজারেও নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করছেন।
অনুষ্ঠানে কৃষক দলের সভাপতি রুবায়েদ হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলজিইডি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার