April 27, 2026, 6:45 pm
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার

মাগুরায় ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক ৩ জন

অভয়নগর প্রতিবেদক

মাগুরার শালিখায় ৩০ পিস ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
শালিখা থানা অফিসার ইনচার্জ আবু সাইদ এর দিক নির্দেশনায় গোপন সংবাদের মাধ্যমে  গতকাল মঙ্গলবার  রাত সাড়ে ১১ টার সময় উপজেলার সিমাখালী বাজার থেকে তাদের   গ্রেফতার করে।
আটককৃত হলেন, আড়ুয়াকান্দি গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্লার ছেলে  পান্নু মোল্লা,সিমাখালী গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলের মোঃ জাকির হোসেন ও মোঃ ইব্রাহিম খলিল এর ছেলে খালিদ বিশ্বাস।
শালিখা থানার অফিসার ইনচার্জ আবু সাইদ  এর সত্যতা নিশ্চিত করে বলেন, ৩০ পিস ইয়াবা ও একটি ইয়ামাহা এফ জেড এস বাইক জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



ফেসবুক কর্নার