April 27, 2026, 6:45 pm
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার

শ্যামনগরে হেতালখালী ও পার্শ্বেমারীর খাল পুনঃখননের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলা-র পার্শ্বেখালী ও হেতালখালী এলাকার মাঝ দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-র সেচ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মিষ্টি পানির আধার তৈরি, কৃষি উন্নয়ন ও পানি নিষ্কাশনের লক্ষ্যে উপজেলার রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের এ খাল পুনঃখননের কাজ শুরু হয়।
অনুষ্ঠানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার উপপরিচালক (কৃষি সম্প্রসারণ) কৃষিবিদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান, রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন, বিএডিসি কর্মী মোঃ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী ও সচেতন মহলের প্রতিনিধিরা।
অতিথিরা জানান, খাল পুনঃখননের ফলে এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, মিষ্টি পানির চাহিদা পূরণ হবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সুব্যবস্থা নিশ্চিত হবে।



ফেসবুক কর্নার