March 6, 2026, 8:02 am
শিরোনাম :
জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

জনগণের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি —আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধা জেলার পলাশবাড়ী–সাদুল্লাপুর (গাইবান্ধা-৩১) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলামকে পলাশবাড়ী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছেন।
রোজ বুধবার, ৪ মার্চ ২০২৬ ইং, পলাশবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কর্মকর্তা ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নবনির্বাচিত এমপি আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম এলাকার জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার শিক্ষা ব্যবস্থা উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধিতে তার সহযোগিতা কামনা করা হয়।
সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান শেষে এলাকার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গাইবান্ধা-৩১ (পলাশবাড়ী–সাদুল্লাপুর-৩) আসনের জনগণের বিপুল সমর্থনে আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।



ফেসবুক কর্নার