April 27, 2026, 6:44 pm
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার

নাটোরে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মুনজুরুল রহমান নাটোর

নাটোরে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা ১ টার দিকে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে সিংড়া উপজেলার খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মহরম আলী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মধুসুদন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক মজিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং আলাদা করে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা থাকবেনা। বিদ্যমান অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে তাদের দায়-দেনার নিষ্পত্তি করতে বলা হয়েছে। এই প্রক্রিয়ার কারণে যদি তাদের কর্মহীন করা হয়, তাহলে পরিবার নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করা ছাড়া তাদের আর কোন পথ থাকবে না।
বক্তারা সরকারের নীতিমালা সংশোধন করে খুচরা সার বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার