April 27, 2026, 5:19 pm
শিরোনাম :
মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং?

চাপাইনবয়াবগঞ্জে জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ও হামলা

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীর বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মোসা. তাজকেরা বেগম (৫৮) অভিযোগ করেন, হামলায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পারদিলালপুর গ্রামের তাজকেরা বেগম তাঁর পৈতৃক জমিতে ঘর নির্মাণ করছিলেন। ৩ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে মো. শামসুল হক (৬২) ও মো. আবু তাহের (৩৫)-এর নেতৃত্বে ১৬ জন পরিচিত এবং আরও ১০–১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র ও ককটেল ব্যবহার করে হামলা চালায়। হামলাকারীরা নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর চালিয়ে ২০০ বস্তা সিমেন্ট লুট করে নেয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
পরবর্তী দিন সকাল আনুমানিক ৭টায় অভিযুক্তরা পুনরায় ধারালো অস্ত্র নিয়ে ভুক্তভোগীর পৈতৃক বাগানে প্রবেশ করে ১৪টি আমগাছ কেটে ফেলে, যা প্রায় ২ লাখ টাকার ক্ষতি সৃষ্টি করে। ভুক্তভোগী তাজকেরা বেগম জানান, তারা তাদের পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।
স্থানীয়রা দাবি করেন, রাত ১১টার দিকে ২০–২৫ জন ব্যক্তি ককটেল ফাটিয়ে হামলা চালায় এবং বাধা দেওয়ার চেষ্টা করলে ভয়ভীতি দেখায়।
অন্যদিকে মামলার বিবাদী মো. শামসুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, এটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উল্লেখ করেন, জমি সংক্রান্ত মামলা আদালতে চলমান, তাই হামলার অভিযোগ প্রাসঙ্গিক নয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার