April 27, 2026, 5:18 pm
শিরোনাম :
মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং?

নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

অভয়নগর প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নীলফামারীতে মোটর ও বাস-মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীর কনফারেন্স রুমে সভার সভাপতিত্ব করেন নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং বেপরোয়া গাড়ি চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মালিক-শ্রমিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন:
মোঃ আব্দুল গফুর সরকার, সভাপতি, মোটর ও বাস মালিক সমিতি, নীলফামারী
মোঃ মোর্শেদ আলম, সদস্য সচিব, নীলফামারী ট্রাক মালিক সমিতি
গোলাম রসুল মহাব্বত, সভাপতি, নীলফামারী জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন
মোঃ আবুল হাসনাত রাসেল, সড়ক পরিবহন মালিক গ্রুপ, নীলফামারী
মোঃ আনোয়ারুল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি, বাস-মিনিবাস মালিক সমিতি, সৈয়দপুর
সভায় বক্তারা ঈদযাত্রা নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস প্রদান করেন।



ফেসবুক কর্নার