April 27, 2026, 4:03 pm
শিরোনাম :
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা

ফরিদপুর থেকে উদ্ধার, খুলনার নিখোঁজ ব্যবসায়ী সুজন

অভয়নগর প্রতিবেদক

খুলনার আলোচিত ও নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৪৫)কে রহস্যজনকভাবে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত গভীর রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার একটি মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান। তিনি বলেন, “মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভাঙ্গা থেকে এক অজানা ব্যক্তি আমাকে ফোন করে জানান, একটি মসজিদ থেকে আমার ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে দ্রুত ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।”
তিনি আরও জানান, “চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে এখনও পুরোপুরি সুস্থ বলা যাচ্ছে না। ডাক্তাররা তাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে খুলনায় নিয়ে আসা হবে।”
খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার রেশমা শারমিন এই প্রতিবেদককে জানান, “সকালে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান আমাকে ফোন করে তার ছেলের উদ্ধার হওয়ার বিষয়টি অবহিত করেছেন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। তবে সে কীভাবে, কোথায় এবং কারা তাকে উদ্ধার করল, সে বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি খুলনা নগরীর রূপসা থানা এলাকা থেকে ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন নিখোঁজ হন। দীর্ঘ ১০ দিন পর তাকে রহস্যজনকভাবে উদ্ধারের খবরটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কীভাবে তিনি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালেন এবং কে তাকে উদ্ধার করল, সেই রহস্য এখনও উন্মোচিত হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে এবং তিনি সুস্থ হয়ে উঠলে তার কাছ থেকে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ ও উদ্ধারের রহস্য জানা যাবে।



ফেসবুক কর্নার