July 1, 2026, 7:23 pm
শিরোনাম :
সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১ বাঁশ বাগেনে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক ব্যস্ততার মাঝেও নতুন সুখবর দিলেন ঐশী বাসের ধাক্কায় প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর, আহত শিক্ষক বাবা ওয়ারেন্টভুক্ত আসামির ঠিকাদারিতে থানা ভবন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গায়ে হলুদের আগের দিন গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

রাঙ্গুনিয়া বাজারে সিএনজি ড্রাইভারকে মারধরের অভিযোগে রাঙ্গামাটি সড়ক অবরোধ

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার এলাকায় এক সিএনজি চালককে মারধরের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে সিএনজি সমিতির নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীরহাট বাজার এলাকায় এক সিএনজি ড্রাইভারকে নাজিম উদ্দীন মাইকেল নামের এক ব্যক্তি মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিএনজি সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়ে একত্রিত হন। পরে তারা বাজারসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। অবরোধের ফলে বেশ কিছু সময় ধরে গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
সিএনজি সমিতির নেতারা জানান, “কোনো চালক যদি ভুল করে, তাকে শাসন বা ব্যবস্থা নেওয়ার জন্য সমিতি রয়েছে। বাইরের কেউ এসে এভাবে মারধর করতে পারে না। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান।”



ফেসবুক কর্নার