July 1, 2026, 9:16 pm

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ

অভয়নগর প্রতিবেদক

সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও অর্থসহ পবিত্র কুরআনুল কারিম বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম সাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মোস্তাহিদ। এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআনুল কারিম বিতরণ করা হয়।



ফেসবুক কর্নার