March 6, 2026, 4:39 am
শিরোনাম :
মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

পত্নীতলায় আদিবাসীদের মাঝে ২০০ ছাগল বিতরণ

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০০টি ছাগল ও ছাগলের ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, পৌর শাখার আমির মো. মোফাজ্জেল হক এবং জামায়াত নেতা হারুনুর রশিদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ‘সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন’ শীর্ষক সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল ও ছাগলের ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে আদিবাসী পরিবারের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সহায়তা মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার