August 15, 2026, 5:06 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

নারী সাংবাদিকের সঙ্গে মেসির আলিঙ্গন, করলেন আচমকা মন্তব্য

অভয়নগর প্রতিবেদক

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ গোল জয় পায় আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে শেষ ষোলোতে উঠে গেলে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

কেপ ভার্দের বিপক্ষে জয়ের পর জয়ের চেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাচ পরবর্তী এক দৃশ্য নিয়ে। ম্যাচ শেষে ইন্টারভিউ দেওয়ার সময় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি স্বদেশি একজন নারী সাংবাদিক সোফি মার্টিনেজের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, মেসির মুখে শোনা যায় এক মজার মন্তব্যও। যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সোফি মার্টিনেজের সঙ্গে আলিঙ্গনের পর মেসি বলেন, ‘এরপরও তারা বলবে যে, আমি তোমাকে শুভেচ্ছা জানাই না। আমি যদি তোমার দিকে তাকাই, তারা বলে আমি নাকি আসলে তাকাইনি। এখন আমি যদি তোমার দিকে তাকাই, তার মানে আমি তাকাচ্ছি। আর যদি শুভেচ্ছা জানাই, তবে তার মানে আমি শুভেচ্ছা জানাচ্ছি।’

মেসির এমন আচমকা মন্তব্য শুনে সোফি নিজেও হেসে ফেলেন এবং পরিস্থিতি সামলে নিয়ে বলেন, ‘আপনার এই কথার জন্য ধন্যবাদ। এবার চলুন আমরা যা সবচেয়ে ভালো পারি সেই কাজে ফিরে যাই।’ এরপর তিনি ম্যাচ নিয়ে পেশাদার প্রশ্ন শুরু করেন।

ফুটবল ভক্ত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, মেসির এই নাটকীয় ও কৌতুকপূর্ণ আচরণের পেছনে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের দুজনকে নিয়ে করা কিছু নোংরা মন্তব্যের জবাব।



ফেসবুক কর্নার