July 2, 2026, 3:56 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

ইসমাইল হোসেন

দুই বছর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে ট্রেন চালু নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।
এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে পারে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মাঝে চলাচল করা মিতালী এক্সপ্রেস চালুর কাজ চলছে। ভারতীয় রেল মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ-ভারত দুই দেশের রেল কর্মকর্তারা এই ট্রেন চলাচল শুরুর বিষয়ে বৈঠক করেছেন। এরপর মিতালী এক্সপ্রেস চালুর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে।
রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় সব প্রায় সম্পন্ন। অল্প কয়েকদিনের মধ্যে ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশিদের আবারও টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। ধারণা করা হচ্ছে, নতুন করে ভিসা সেবা চালু হওয়ায় ধীরে ধীরে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনও চালু করা হবে



ফেসবুক কর্নার