June 24, 2026, 7:21 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

উত্তরায় মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার ঢাকা

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরা ১নং সেক্টরের জসিমউদ্দীন সড়কের সামনে বুধবার রাতে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রত্যক্ষদর্শীদের ধারণা, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় তীব্র যানজট ও আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “হঠাৎ দেখি গাড়িটিতে ধোঁয়া উঠছে, সবাই আতঙ্কে চিৎকার করছে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গাড়িটিতে ছড়িয়ে যায়।”
উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, “অগ্নিকাণ্ডের উৎস ও সম্ভাব্য নাশকতার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। দায়ীদের শনাক্তে কাজ চলছে।”



ফেসবুক কর্নার