May 14, 2026, 6:22 pm
শিরোনাম :
ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ

জয়পুরহাটে পলিনেট হাউজে আধুনিক চারা উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষকেরা

অভয়নগর প্রতিবেদক

ঘন কুয়াশা, বৈরী আবহাওয়া আর অনিশ্চিত জলবায়ুর কারণে কৃষিকাজে সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো বীজতলা ও চারা রোপণ। চারা টিকবে কি না, রোগবালাই কিংবা পশু-পাখির আক্রমণ হবে কি না এই উৎকণ্ঠা কৃষকের নিত্যসঙ্গী। তবে আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় সেই চিরচেনা দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে এনেছে ‘পলিনেট হাউজ।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থাপিত একটি আধুনিক পলিনেট হাউজ এখন স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার কৃষকদের কাছে ভরসার ঠিকানা হয়ে উঠেছে। এখান থেকে উন্নতমানের চারা সংগ্রহ করে উচ্চফলনশীল ফসল উৎপাদনের মাধ্যমে নতুন লাভের পথ খুঁজে পাচ্ছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রায় দুই বছর আগে আক্কেলপুর উপজেলার পশ্চিম মানিকপাড়া এলাকায় এই পলিনেট হাউজ স্থাপন করা হয়। জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী নিরাপদ উচ্চমূল্য ফসল উৎপাদনের লক্ষ্যেই নেওয়া হয় এ উদ্যোগ।
এখানে ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুনসহ নানা ধরনের সবজির চারা উৎপাদন করা হচ্ছে।গুণগত মান ভালো হওয়ায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ভিড় করছেন চারা সংগ্রহের জন্য।
উপজেলার ভিকনী গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, আগে এখান থেকে মরিচের চারা কিনে ভালো ফলন পেয়েছেন। এবার তিনি ‘গ্রিন বল’ জাতের বেগুন চারা কিনেছেন। তিনি বলেন, “আগে এখান থেকে ঝালের চারা নিছিলাম, গাছ ভালো হইছে, ভালো পয়সা পাইছি।
তাই এবারও আসছি। এখন অনেকেই এখান থেকে চারা নিচ্ছে, আমিও এলাকায় গিয়ে সবাইকে বলি।”
প্রথমবারের মতো পলিনেট হাউজ থেকে মরিচের চারা কিনতে এসেছেন কৃষক ফারুক আহম্মেদ। তিনি জানান, ৬ শতক জমিতে চাষের জন্য এক হাজার টাকায় ৫০০টি মরিচের চারা কিনেছেন। তিনি বলেন, “যদি ভালো ফলন পাই, তাহলে ভবিষ্যতে এখান থেকেই সব ধরনের চারা নেব।
পলিনেট হাউজের পরিচর্যাকারী আবু রায়হান জানান, এখানে আধুনিক পদ্ধতিতে উৎপাদিত সবজির চারা পাওয়া যায়। চারা উৎপাদনে মাটির পরিবর্তে কোকোপিট ব্যবহার করা হয়। তিনি বলেন, মাটির চারা অনেক সময় রোপণের পর নষ্ট হয়ে যায়। কিন্তু কোকোপিটের চারা প্রায় নষ্টই হয় না। ফলনও অনেক ভালো হয়।
আক্কেলপুর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, এই পলিনেট হাউজ থেকে আশপাশের কৃষকেরা সহজেই উন্নতমানের মৌসুমী সবজির চারা পাচ্ছেন। এসব চারা রোপণ করে কৃষকরা ভালো ফলন পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এই অত্যাধুনিক পলিনেট হাউজে মূলত ক্যাপসিকাম, টমেটো, বেগুন, শসার মতো উচ্চমূল্যের ফসলের চারা উৎপাদন করা হয়। এখানে ড্রিপ ইরিগেশন ও মিস্ট ইরিগেশন পদ্ধতির মাধ্যমে সেচ দেওয়া হয়, যা গাছের সঠিক বৃদ্ধিতে সহায়ক।
তিনি আরও বলেন, এই পলিনেট হাউজের অন্যতম বিশেষত্ব হলো মাটিবিহীন বা ‘সয়েল-লেস’ চারা উৎপাদন ব্যবস্থা। কোকোপিটে উৎপাদিত চারার শিকড় শক্তিশালী হয় এবং রোপণের পর ট্রান্সপ্ল্যান্টেশন শক প্রায় থাকে না। ফলে শতভাগ চারা টিকে যায় এবং দ্রুত বৃদ্ধি পায়। সাশ্রয়ী মূল্যে এই চারা সরবরাহের মাধ্যমে কৃষকদের ফলন ও আয় বাড়ছে, পাশাপাশি চারা উৎপাদনে যুক্ত মানুষের জীবনমানও উন্নত হচ্ছে।



ফেসবুক কর্নার