June 24, 2026, 3:46 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে ১৪ টন রডসহ ডাকাতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

 টাঙ্গাইলের মির্জাপুরে এক ডাকাতি চক্রের দুই সদস্যকে ১৪ টন রডসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা সদর উপজেলার চাঁনমারী গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল (৩০) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (৪০)। তারা উভয়েই কেরানীগঞ্জের করেরগাঁও এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার নয়নপুর এলাকার মুনতাহা স্টিল মিল থেকে ১৪ টন রড বোঝাই একটি ট্রাক বগুড়ার শিবগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ভোররাত ৭টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ট্রাকটির গতিরোধ করে। ওই গাড়ি থেকে নামা ৬ সদস্যের ডাকাত দল ট্রাকচালক নান্নু ও হেলপার আবু জাফরকে চোখ বেঁধে তাদের গাড়িতে তুলে নিয়ে গাজীপুরের বাগবাড়ি এলাকায় ফেলে রেখে রডভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রডের মালিক মাহফুজুল হামিদ মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশের তদন্ত অভিযানে সাভারের যাদুরচর এলাকা থেকে জুয়েল ও ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করা হয় এবং খালি অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচর এলাকায় শাহিন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে ডাকাতি করা সমস্ত ১৪ টন রড উদ্ধার করা হয়। রডগুলোর বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চলছে বলে তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার