June 4, 2026, 6:55 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আটক

অভয়নগর প্রতিবেদক

 

টাঙ্গাইলের বাসাইলে স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আকাশ (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৫ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার আকাশ বাসাইল উপজেলার বাঘিল গ্রামের আ. জলিল মিয়ার ছেলে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মির্জাপুর থানাধীন নিউটেক্স নিট ফ্যাশন লিমিটেড এলাকার একটি কারখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি আকাশ কৌশলে তার স্ত্রীর আপত্তিকর স্থিরচিত্র ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করলে স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন। এতে ক্ষুব্ধ হয়ে আকাশ ধারণকৃত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী গত ৪ জানুয়ারি কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার পর র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, র‌্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার