April 24, 2026, 1:07 pm
শিরোনাম :
আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ

আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name

 

মোঃ ইসমাইল হোসেন।

আগামীকাল ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন ঘিরে দেশের মানুষের কোনো আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আগামীকাল সকল দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স; স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবির বিষয়ে জামায়াতসহ ৮ দলকে উদ্দেশ্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে এর আগে ফিরবেন না। গণভোট বাংলাদেশের হতেই হবে। বিএনপি যদি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কারণ গণভোট দেশের বড় একটা অংশ চায়। সে তুলনায় দলটির নেতাকর্মীরা একদম চুনোপুটি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন। এই কারণে বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে। কিন্তু এখন যারা রয়েছেন, তারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারলে আমাদের করার কী আছে?
দলটির মুখ্য সমন্বয়ক আরও বলেন, অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে। গত ১ বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, কারও দাবিই পূরণ করতে পারেনি। সরকার প্রতিশ্রুতি দিলো, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে—এটা সরকারের জন্য লজ্জার।



ফেসবুক কর্নার