June 4, 2026, 12:41 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

পার্টি ভালো না হলে সরকার ভালো হবে না: মান্না

Reporter Name

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
“আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল, তারা দেশের বাইরে বাড়ি করেছে, সন্তানদের বিদেশে পড়িয়েছে। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে। একটি সুখী-সুন্দর দেশ গড়তে হলে দরকার ভালো সরকার—আর পার্টি ভালো না হলে সরকারও ভালো হবে না।”
বুধবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ইউনিয়ন নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি আরও বলেন, “আমি অন্য পার্টির সঙ্গে ঐক্য করেছি, বিএনপির সঙ্গেও কথা বলেছি। আমরা যৌথভাবে নির্বাচন করব। আওয়ামী লীগ ভালো কাজ না করায় আমি দল ছেড়েছিলাম। জনগণের ভাগ্য বদলাতে হলে তাদের কথা শুনতে হবে—রাজনীতির সঙ্গে জনগণের সম্পর্ক ফিরিয়ে আনতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি খোকা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্য আহ্বায়ক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য নেতা এনামুল হক সরকার, হিরা, সাজু, আব্দুল আলীম, ওহাব, এবং যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার