July 14, 2026, 8:38 am
শিরোনাম :
স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর… সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

ইনসাফের মান্দা গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সতীহাট বাজারে জনতা ব্যাংকের সামনে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন গণেশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুহাঃ আব্দুর রাকিব বলেন, ‘ইনসাফের মান্দা গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি ও জমি দখলের রাজনীতি আর চলবে না। আগামীর মান্দা হবে উন্নয়নের রোল মডেল।’ তিনি আরও বলেন, ‘আমার দলের কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেওয়া হবে না। অতীতে যারা অবৈধভাবে খাল-বিল ও জমি দখল করেছে, সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।’ বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘বেকার ভাতা নয়, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে এক হাতে সার্টিফিকেট ও অন্য হাতে চাকরি তুলে দেওয়া হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন বলেন, ‘ফ্যামিলি কার্ডের নামে ধোঁকাবাজি দেশের মানুষ বুঝে গেছে। অতীতে ১০ টাকা কেজি চাল ও ঘরে ঘরে চাকরির নামে যে প্রতারণা করা হয়েছিল, একই কৌশলে এখনও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।’ জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক ও ৪ নম্বর মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন। এ সময় ১১ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার