June 25, 2026, 7:28 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

লক্ষ্মীপুরে বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর শহরের এলজিইডি অফিসের সামনে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ভয়াবহ ধাক্কায় অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আফরিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে বারবার প্রাণহানির ঘটনা ঘটলেও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দিনের আলোয় শহরের ভেতরে এ ধরনের বেপরোয়া যান চলাচলের ফলে একের পর এক প্রাণ ঝরলেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। জেলার সচেতন মহল এই প্রাণঘাতী ড্রাম ট্রাকসহ সকল ধরনের অবৈধ যান চলাচলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন



ফেসবুক কর্নার